১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে পাচারকালে ৩০০ বস্তা সার জব্দ

ইঞ্জিনচালিত লোহার ট্রলার থেকে সারগুলো জব্দ করা হয়।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2026, 06:07 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

লক্ষ্মীপুরে অবৈধভাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ৩০০ বস্তা সার নদী পথে পাচারকালে জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় জড়িত থাকায় দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার বিকালে সদর উপজেলার মজুচৌধুরীরহাট ফেরীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ বলেন, দীর্ঘদিন থেকে একটি চক্র ভোলা-বরিশাল লক্ষ্মীপুর নৌ-রুট ‘মজুচৌধুরী ফেরিঘাট’ দিয়ে অবৈধভাবে বিএডিসি’র সার পাচার করে যাচ্ছে। গোপন সংবাদে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ ফেরীঘাট এলাকায় অভিযান চালান। 

এ সময় ইঞ্জিনচালিত লোহার ট্রলারভর্তি ৩০০ বস্তা সার জব্দ করা হয়। এ সময় দেলোয়ার নামের ওই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়। 

অভি বলেন, “দেলোয়ার সার পাচারকারী চক্রের নিয়ন্ত্রক। ভবিষ্যতে যেনো সার পাচার না হয় সেজন্য কৃষি অধিদপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরামর্শ দেওয়া হয়েছে।”