১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রামপালে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যসহ দুজনের মৃত্যু

বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে সেনা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2025, 08:46 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

বাগেরহাটের রামপালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্যসহ দুইজনের মৃত্যু হয়েছে। 

রোববার সকাল সাড়ে ১১টার দিকে রামপাল কয়লাভিত্তিক তাপ নিহতরা হলেন- সেনাসদস্য আরিফ হোসেন এবং ধোপা মো. হাছিব।

ওসি আতিকুর সন্ধ্যায় বলেন, ক্যাম্পের ছাদে হাছিব ভেজা কাপড় শুকাতে দিতে গিয়ে বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে ছুটে যান আরিফ। তখন তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। 

আরেক সেনা সদস্য বিষয়টি দেখতে পেয়ে উদ্যোগ নিয়ে তাদের উদ্ধার করেন। পরে তাদের বিদ্যুৎকেন্দ্রের ভেতরে থাকা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এবং সঙ্গে সঙ্গে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

ওসি বলেন, দুজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।