১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে তেলের ওয়াগন লাইনচ্যুত, ৯ ঘণ্টা পর চলল ট্রেন

বুধবার বিকাল সাড়ে ৩টায় রাজশাহী-রহনপুর পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2026, 05:26 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা জংশন রেলওয়ে স্টেশন এলাকায় লাইনচ্যুত তেলবাহী চারটি ওয়াগন উদ্ধার হওয়ায় নয় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৩টায় রাজশাহী-রহনপুর পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে আমনুরা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল হাসান জানান।

ভোর ৬টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা, খুলনা কে ওয়ান আপ তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়। পরে সকাল ১০টার দিকে উদ্ধার কাজ শুরু করে উদ্ধারকারীদল।

এদিকে ওয়াগন লাইনচ্যুত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে রাজশাহীগামী ১৬ ডাউন মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছিল।

স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, “আমনুরা বিদ্যুৎকেন্দ্রের তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন স্টেশনে পৌঁছার আগ মুহূর্তে ভোরে লাইনচ্যুত হয়।”

২৪ জানুয়ারি দুপুরেও খুলনা কে ওয়ান আপ তেলবাহী ট্রেনের দুটি ওয়াগন লাইনচ্যুত হয়েছিল।