২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

গাজীপুরে রেললাইনে নারীর মরদেহ, পুলিশের ধারণা ট্রেনের ধাক্কায় মৃত্যু

“ধারণা করা হচ্ছে, রেললাইন দিয়ে চলার সময় ট্রেনের ধাক্কায় মারা যান তিনি।”

গাজীপুরে রেললাইনে নারীর মরদেহ, পুলিশের ধারণা ট্রেনের ধাক্কায় মৃত্যু
প্রতীকী ছবি

বিডিনিউজ২৪

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2025, 04:17 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

গাজীপুরে নগরীর ভূরুলিয়া এলাকায় রেলপথ থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে, যিনি ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন বলে ধারণা করছে রেল পুলিশ।  

মঙ্গলবার সকাল ১০টার দিকে ভূরুলিয়া এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির এসআই কাইয়ুম জানিয়েছেন।

নিহত নারীর বয়স বয়স ৪০ থেকে ৪৫ বছর বলে পুলিশ ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।  

এসআই বলেন, “ভূরুলিয়া সেতুর পাশে রেললাইনে ওই নারীর মরদের পড়ে থাকতে দেখেন আশপাশের লোকজন। তার কিছুক্ষণ আগেই এ রেলপথ দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেন অতিক্রম করে।

“ধারণা করা হচ্ছে, রেললাইন দিয়ে চলার সময় ওই ট্রেনের ধাক্কায় মারা যান তিনি।”

পরে পুলিশ লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায় বলে জানান তিনি।

ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে জানিয়ে এসআই কাইয়ুম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।