০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে পরিত্যক্ত টিনের ঘরে জুয়ার আসর, আটক ১০

পুলিশ জানায়, শনিবার দুপুরে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2026, 05:20 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি পরিত্যক্ত টিনের ঘরে বসেছিল জুয়ার আসর। সেখানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা বাঁধের চালারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম।

আটকরা হলেন- রাউতারা এলাকার সঞ্চয় ঘোষ (৪৫), বিশ্বজিত (৩৬), সামায়ন (৫০), হুমায়ন কবির (৪৮), মফিজুল ইসলাম (৩৫), নজরুল ইসলাম (৪৫), রেজাউল করিম (৩৫), সেলিম রেজা (৩৯), আজাদ খাঁ (৪৫) ও মুজাহার (৪৫)।

ওসি সাইফুল ইসলাম বলেন, রাউতারা এলাকার আজাদ সেখের একটি পরিত্যক্ত টিনের ঘরে রাতে তাস দিয়ে জুয়া খেলা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়।

তিনি বলেন, আটকদের কাছ থেকে নগদ ১৭ হাজার ২৮০ টাকা এবং জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মামলা করা হয়েছে জানিয়ে ওসি বলেন, শনিবার দুপুরে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।