১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাহাড় কেটে রামগড় স্থলবন্দরে মাটি ভরাট অভিযোগের তদন্ত শুরু

৭ জানুয়া‌রি একটি জাতীয় দৈনিকে ‘ভার‌তের জন‌্য বন্দর নির্মা‌ণে পাহাড় কে‌টে জ‌মি ভরাট’ শি‌রোনা‌মে এক‌টি প্রতি‌বেদন প্রকা‌শিত হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2026, 07:17 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরের ভূমি উন্নয়নে পাহাড় কেটে মাটি ভরাটের অভিযোগের তদন্ত শুরু করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। 

মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরা রামগড়ের কয়েকটি স্থানের মাটি কেটে নেওয়া পাহাড় ও স্থলবন্দরের ভরাটকৃত স্থান পরিদর্শন করেন।

৭ জানুয়া‌রি একটি জাতীয় দৈনিকে ‘ভার‌তের জন‌্য বন্দর নির্মা‌ণে পাহাড় কে‌টে জ‌মি ভরাট’ শি‌রোনা‌মে এক‌টি প্রতি‌বেদন প্রকা‌শিত হয়। 

৮ জানুয়া‌রি নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম স‌চিব (ব্যবস্থাপক) মো. ফি‌রোজ আহ‌মেদকে আহ্বায়ক ক‌রে ছয় সদ‌স্যের এক‌টি তদন্ত ক‌মি‌টি গঠন ক‌রা হয়। ক‌মিটি‌কে তিন কার্য‌দিব‌সের ম‌ধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে তদন্ত দলের সদস্যরা রামগড়ের বৈদ‌্যটিলাসহ বি‌ভিন্ন এলাকায় যান।‌ সেখা‌নে স্থানীয়‌দের সঙ্গেও তারা কথাবার্তা ব‌লেন। পাহাড় কাটার ছ‌বি, তথ‌্য উপাত্ত ও মা‌টির নমুন‌া সংগ্রহ ক‌রেন।  

তারা রামগড় স্থলবন্দর প‌রিদর্শ‌ন করে বন্দরের ভরাট কা‌জে ব‌্যবহৃত মা‌টির নমুনা সংগ্রহ ক‌রেন। পরে সংগৃহীত মাটি প‌রীক্ষা-নিরীক্ষা ক‌রা হয়। তদন্ত দল নির্মাণ কাজের গুনগত মান ঘু‌রে দে‌খেন।

এ সময় তদন্ত ক‌মি‌টির সদস‌্যস‌চিব নৌ পরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব রাসনা শার‌মিন মিথি, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার একই অভিযোগের বিষয় খতিয়ে দেখতে নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা রামগড় পরিদর্শন করেন।