Published : 07 Jul 2026, 02:51 PM
নেত্রকোণার কলমাকান্দায় শ্বশুরবাড়ির পাশে একটি গাছ থেকে জামাতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামে থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার।
নরেশ দাস (৪০) সুনামগঞ্জের মধ্যনগর এলাকার মৃত রসরাজ দাসের ছেলে। তিনি বড়খাপনে তার শশুরবাড়িতেই বসবাস করতেন।
তদন্ত কর্মকর্তা সজল সরকার বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের একটি গাছে ঝুলন্ত অবস্থায় গলায় ফাঁস দেওয়া নরেশ দাশের লাশ উদ্ধার করে।
লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলেও জানান তিনি।