Published : 11 Apr 2026, 06:03 PM
নওগাঁ সদর উপজেলায় সাত কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার উপজেলার বর্ষাইল ইউনিয়নের কালিতলা ব্রিজ থেকে হাপানিয়া বাজার পর্যন্ত প্রায় ৯৮ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে এ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
উদ্বোধনের সময় তিনি খালের মাটি কেটে কাজের সূচনা করেন।
জাহিদুল ইসলাম ধলু বলেন, প্রায় ২০ বছর পর খালটি পুনঃখনন করা হচ্ছে। এতে বর্ষাইল, হাপানিয়া ও চকগৌরি ইউনিয়নের কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন এবং ফসল উৎপাদন বাড়বে।
পর্যায়ক্রমে সদর উপজেলায় আরও পাঁচটি খাল পুনঃখনন করা হবে বলেও জানান তিনি।
প্রকল্পটি এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট (ইসিসিসিপি-ড্রট) এর আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) বাস্তবায়ন করছে।
এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, বিএনপি নেতা মোসাদ্দুর রহমা রকেট, জিপি অ্যাডভোকেট সারোয়ার জাহানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।