১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঝিনাইদহে ট্যাংকার উদ্ধারের পর খুলনার সঙ্গে উত্তরের রেল যোগাযোগ চালু

এ দুর্ঘটনায় ট্যাংকারে থাকা তেলের ক্ষতি হয়নি।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2026, 04:53 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

ঝিনাইদহের সাফদারপুর রেলওয়ে স্টেশন এলাকায় তেলবাহী ট্রেনের লাইনচ্যুত ট্যাংকারগুলো উদ্ধার করা হয়েছে। 

এতে ৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে উত্তরের পথে রেল যোগাযোগ চালু হয়েছে।

রোববার বেলা ৩টার দিকে খুলনা থেকে আসা উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত ট্যাংকারগুলো উদ্ধার করে বলে জানিয়েছেন রেলওয়ের মোবারকগঞ্জের উপসহকারি প্রকৌশলী সাইফুল ইসলাম।

এর আগে সকাল ৬টায় খুলনা থেকে তেল নিয়ে পার্বতীপুরে যাওয়ার পথে ট্রেনটির তিনটি ট্যাংকারের ৯টি চাকা লাইনচ্যুত হয়। ফলে খুলনার সঙ্গে উত্তরের পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

তবে এ দুর্ঘটনায় ট্যাংকারে থাকা তেলের ক্ষতি হয়নি বলে জানান তিনি।

আগের সংবাদ-

ঝিনাইদহে তেলবাহী ট্রেন লাইনচ্যুতখুলনার সঙ্গে উত্তরের যোগাযোগ বন্ধ