Published : 08 Aug 2025, 09:31 PM
অবৈধভাবে প্রবেশের অভিযোগে ভারতে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে নারী-পুরুষ ও শিশুসহ ২২ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
শুক্রবার বিকাল পৌনে পাঁচটার দিকে তামাবিল বন্দর দিয়ে তাদের পাঠানো হয় বলে গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ জানান।
এ সময় বিএসএফ ও বিজিবির সদস্যরা ছিলেন।
ফেরত আসা ব্যক্তিরা হলেন, নেত্রকোণার পিজুস তালুকদার (৬০), শুভেন্দু সরকার তালুকদার (২৬), রনি তালুকদার (২৭), মিতু তালুকদার (১৫), পান্না তালুকদার (১৯), সরস্বতী মহানায়ক, স্বপ্ন মহানায়ক (৮), সেজুতি মহানায়ক ঝিনুক (১১), নারায়ণ মহানায়ক, প্রণয় সাহা (৪৬), উদয় দাস (২৫), রাজশাহীর গোদাগাড়ী থানার মো. কাউসার আলী (১৭), মো. নুর আমিন (১৫), সিলেটের গোয়াইনঘাট থানার মারজান হোসাইন (১৭), কোম্পানীগঞ্জ থানার মো. ইসলাম উদ্দিন (২৫), বিয়ানীবাজার থানার ইকরামুর রহমান সায়েম (১৬), সিলেট এয়ারপোর্ট থানার মোবারক হোসাইন (১৭), সুনামগঞ্জের মধ্যনগর থানার পপি রাণী (১৬), ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার শাহরিয়া আহমেদ শাওন (১৫), বগুড়ার সারিয়াকান্দি থানার মো. হাসান আলী (৩০), যশোরের সদর থানার কাশফিয়াতুন নূর (১৭), জামালপুরের সরিষাবাড়ি থানার মো. শামীম (৩৫)।

পুলিশ জানায়, ওই ২২ বাংলাদেশি বিভিন্ন সময় সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে বিএসএফ ও ভারতীয় পুলিশ আটক হন। পরে আদালত তাদের কারাগারে পাঠায়।
ওসি তোফায়েল আহমদ বলেন, ভারতে দীর্ঘ কয়েক মাস কারাভোগ শেষে দেশে ফেরত আসা নাগরিকদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।