১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দোহারে যৌথ বাহিনীর অভিযান: মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

“আটকরা মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা এ মাদক কেনাবেচার সঙ্গে জড়িত।”

বিডিনিউজ২৪

দোহার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2025, 01:23 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

ঢাকার দোহার উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা, দেশীয় ধারালো অস্ত্র ও বৈদেশিক মুদ্রাসহ তিনজনকে আটক করা হয়েছে।

দোহার থানার ওসি তদন্ত মো. নুর নবী জানান, শনিবার মধ্যরাতে উপজেলার দক্ষিণ জয়পাড়া কুটি মুন্সীর হল সংলগ্ন এলাকায় শহীদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তারা হলেন- দক্ষিণ জয়পাড়া গ্রামের মাদকক ব্যবসায়ী মোহাম্মদ শহীদ (৪৫) এবং তার সহযোগী দুই ভাই ইলিয়াস (৩৮) ও সজীব (৩৩)। 

ওসি বলেন, “আটকরা মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা এ মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। রাতে গোপন সংবাদের ভিত্তিতে দোহার সেনাবাহিনী ক্যাম্পের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

“এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ইয়াবা, ১৬টি দেশীয় ধারালো অস্ত্র, মাদক বিক্রির নগদ ৩ লাখ ৮৫ হাজার টাকা ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে।” 

মাদক আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।