বরিশালে নদীতে গোসলে নেমে তলিয়ে গেল ধানমন্ডির কিশোর
“নদীর তীর থেকে খাড়া ঢাল নেমে গেছে; যে কারণে পানিতে নামার সঙ্গে সঙ্গে সাঁতার না জানায় তলিয়ে যায়,” বলেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।
বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে ঢাকার ধানমন্ডির এক কিশোর তলিয়ে গেছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের লাশঘাটা এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
জুনায়েদ আলী জুমজুম নামে ১৫ বছরের সেই কিশোর ঢাকার ধানমন্ডি এলাকার বাসিন্দা ওয়াহিদ শফিকের ছেলে।
বরিশাল সদর নৌ ফায়ার স্টেশনের ইনচার্জ মো. সনাজ মিয়া বলেন, জুমজুম জাহাঙ্গীরনগর ইউনিয়নে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। দুপুরে সমবয়সিদের সঙ্গে নদীতে গোসল করতে নামে।
“নদীর তীর থেকে খাড়া ঢাল নেমে গেছে। যে কারণে পানিতে নামার সঙ্গে সঙ্গে সাঁতার না জানায় তলিয়ে যায়।”
খবর পেয়ে তিনজন ডুবুরি সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়েও ছেলেটিকে পায়নি; রোববার সকালে আবার তল্লাশি চালানো হবে, বলেন সনাজ মিয়া।
