১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেট-ঢাকা নতুন ট্রেন চালুসহ ৮ দাবিতে মৌলভীবাজারে রেলপথ অবরোধ

সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলে দুপুর সোয়া ২টা পর্যন্ত।

সিলেট-ঢাকা নতুন ট্রেন চালুসহ ৮ দাবিতে মৌলভীবাজারে রেলপথ অবরোধ
নতুন ট্রেন চালুসহ আট দফা দাবিতে মৌলভীবাজারের কুলাউড়া স্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করা হয়।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2025, 04:00 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজারে দুটি নতুন ট্রেন চালুসহ আট দফা দাবিতে মৌলভীবাজারের কুলাউড়া স্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। 

শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি বিকাল ৫টা পর্যন্ত চলার কথা থাকলেও দুপুর ২টা ১৫ মিনিটে প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক বলেন, আন্দোলনকারীদের বুঝিয়ে বেলা ২টার পর রেলপথ থেকে সরিয়ে দেওয়া হয়। 

কর্মসূচি সফল করতে সকাল থেকে স্থানীয় লোকজন লাল পতাকা হাতে কুলাউড়া রেলস্টেশনে জড়ো হন। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেয়।

একই দাবিতে সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। দাবি আদায় বাস্তবায়ন কমিটির পাশাপাশি সাধারণ মানুষও এতে অংশগ্রহণ করেন।

অবরোধের পূর্ব ঘোষণা থাকলেও সকাল সাড়ে ৮টার পর সিলেট থেকে ঢাকাগামী ‘কালনী এক্সপ্রেস’ শ্রীমঙ্গল স্টেশন ছেড়ে চলে গেছে।