১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দিনাজপুর সীমান্তে ‘পুশ ইনের’ চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় ব্যর্থ

মধ্য রাতে কাঁটাতারের বেড়া পার করে কয়েকজনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।

দিনাজপুর সীমান্তে ‘পুশ ইনের’ চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় ব্যর্থ
দিনাজপুরের বিরামপুর উপজেলার গোবিন্দপুর সীমান্ত।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 04:35 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

দিনাজপুরের বিরামপুর উপজেলা সীমান্ত দিয়ে ১৫ থেকে ১৬ জনকে ‘পুশ ইনের’ চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ। তবে গ্রামবাসী ও বিজিবির বাধায় তা ব্যর্থ হয়। 

রোববার মধ্যরাতে উপজেলার কাটলা ইউনিয়নের গোবিন্দপুর সীমান্তে এ ঘটনা ঘটে বলে বিজিবির দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার মাহাবুর রহমান জানিয়েছেন সোমবার।

বিজিবি ও গ্রামবাসী জানান, রাত ১২টার দিকে বিএসএফ কাঁটাতারের বেড়া পার করে কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। তবে বিষয়টি টের পেয়ে বিজিবি ও গ্রামবাসী সীমান্তে পাহারা বসায়।

পরে ভোর রাতে বিএসএফ পুশ ইনের জন্য আনা ব্যক্তিদের সরিয়ে নিতে বাধ্য হয় বলে জানায় বিজিবি। 

বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। তবে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও এলাকাবাসী।