১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় ট্রাক উল্টে খাদে পড়ে চালক ও সহকারী নিহত

নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশের খাদে পড়ে যায় ট্রাকটি।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2024, 01:27 PM

Updated : 26 Aug 2026, 11:02 AM

নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি খড়বাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক ও সহকারী প্রাণ হারিয়েছেন। 

মঙ্গলবার ভোর ৫টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের রানীপুকুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন মহাদেবপুর থানার ওসি হাসমত আলী। 

নিহত ট্রাক চালকের নাম সুমন আলী, তার বাড়ি গাইবান্ধা জেলায়। তবে তার সহকারীর বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

ওসি হাসমত আলী জানান, খড়বাহী ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে রানিপুকুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। 

খবর পেয়ে পুলিশ দুটি মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।