১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ২০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাক জব্দ

প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চিনি আছে বলে পুলিশ জানায়।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2024, 08:13 PM

Updated : 10 Sep 2026, 12:09 PM

নেত্রকোণার কলমাকান্দায় পাচারকালে ২০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাক জব্দ করেছে পুলিশ। 

বুধবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের স্টেডিয়াম রোড থেকে ট্রাকটি জব্দ করা হয় বলে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক জানান। 

তিনি বলেন, ভারত সীমান্ত থেকে অবৈধভাবে আনা চিনি ভর্তি একটি ট্রাক কলমাকান্দা শহরের দিকে আসার গোপন সংবাদ পায় পুলিশ।

পরেই উপজেলা সদর এলাকায় রাস্তায় চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক গাড়ি তল্লাশি চালানো হয়। 

বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা চিনি বোঝাই ট্রাকটি সদরের স্টেডিয়াম রোডে রেখে পালিয়ে যান। 

পুলিশ গিয়ে প্রতিটিতে ৫০ কেজি চিনির ২০০টি বস্তাসহ ট্রাকটি (ঢাকা মেট্রো ট ১৮-০২২৩) জব্দ করে। 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করে বলে ওসি লুৎফুল হক জানান।