১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে থানায় অসুস্থ হয়ে এএসআইয়ের মৃত্যু

পরীক্ষায় আকতার হোসেনের দুইটি কিডনী ও লিবারে গুরুতর সমস্যা ধরা পড়ে।

সিরাজগঞ্জে থানায় অসুস্থ হয়ে এএসআইয়ের মৃত্যু
আকতার হোসেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2025, 01:46 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে এক এএসআই মারা গেছেন। 

শনিবার ভোরে আশংকাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান শাহজাদপুর থানার ওসি আসলাম আলী। 

মারা যাওয়া আকতার হোসেন (৩৮) ঝিনাইদহ উপজেলা সদরের কাঞ্চনপুর গ্রামের আনছার আলীর ছেলে। তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে শাহজাদপুর থানায় যোগদান করেছিল।

ওসি আসলাম আলী বলেন, শুক্রবার বিকালে থানায় কর্মরত অবস্থায় এএসআই আকতার হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়।

সেখানে অবস্থার অবনতি হলে রাতে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় আকতার হোসেনের দুইটি কিডনী ও লিবারে গুরুতর সমস্যা ধরা পড়ে।

পরে শনিবার ভোর ৬টার দিকে আশংকাজনক অবস্থায় তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। এরপর চিসিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। দ্রুত তাকে ঢাকায় নেওয়ার জন্য রওনা হলে পথে তিনি মারা যান। 

ওসি আরও বলেন, শনিবার সকালে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।