১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কুয়াশা: পাটুরিয়া-দৌলতদিয়ায় ২ ঘণ্টা বন্ধের পর ফেরি চলাচল শুরু

খানজাহান আলী ও বাইগার নামে দুটি ফেরি মাঝ নদীতে আটকা পড়েছিল। সেগুলোও ঘাটে ফিরে এসেছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2026, 10:40 AM

Updated : 26 Aug 2026, 03:06 PM

ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ির দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। 

শনিবার সকাল সাড়ে ৯টায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এর উপমহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম। 

তিনি বলেন, শনিবার সকাল থেকে নদী এলাকায় তীব্র কুয়াশা পড়ায় নৌপথে সম্ভাব্য নৌ-দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ সকাল সাড়ে ৭টায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে। 

এ সময় খানজাহান আলী ও বাইগার নামে দুটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে।  

পরে কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এছাড়া আটকা পরা ফেরিগুলোও নিরাপদে ঘাটে ফিরে এসেছে বলেও জানান তিনি।