১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খেলতে গিয়ে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

“ধান ক্ষেতে জমে থাকা বৃষ্টির পানিতে তার লাশ ভাসতে দেখা যায়।”

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2024, 10:31 AM

Updated : 26 Aug 2026, 09:57 AM

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ধান ক্ষেতে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলার বিরিশিরি ইউনিয়নের ভূলিগাও গ্রামে সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে দুর্গাপুর থানার এসআই মো. শহিদুল ইসলাম জানান।   

মৃতরা হলো-ওই গ্রামের মো. শফিক মিয়া ও নাদিরা খাতুনের সন্তান দেড় বছরের সন্তান সাদিয়া।

এসআই বলেন, “বাড়ির উঠানে খেলছিল সাদিয়া। এক পর্যায়ে পাশের ধান ক্ষেতে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে যায় সে। পরে অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে।

“এক পর্যায়ে ধান ক্ষেতে জমে থাকা বৃষ্টির পানিতে তার লাশ ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন।”

স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে এসআই শহিদুল বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।