Published : 29 May 2026, 06:26 PM
মৌলভীবাজারের ভানুগাছ ও শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া বনাঞ্চলের ভেতরে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনের ভেতরে এ ঘটনা ঘটে। এর ফলে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেন শ্রীমঙ্গলের সাতগাঁও স্টেশনে আটকা পড়েছে।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার রজত কুমার রায় বলেন, লাইনচ্যুত ট্যাংকার উদ্ধারে কুলাউড়া থেকে হাইড্রোলিক টুলভ্যান আনা হচ্ছে।