ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের
“ভবন ভাঙার কাজ চলাকালে অসাবধানতাবশত ইয়ানুরের হাতে থাকা একটি রড পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মূল লাইনের তারের সংস্পর্শে আসে।”
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙার সময় এ ঘটনা ঘটে বলে কেটচাঁদপুর থানার ওসি আনসারুল আলম জানিয়েছেন।
নিহত শ্রমিকের নাম ইয়ানুর রহমান।
ওসি আনসারুল আলম বলেন, “কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একটি পুরাতন ভবন ভাঙার কাজ করছিলেন ইয়ানুর রহমানসহ কয়েকজন শ্রমিক।
“ভবন ভাঙার কাজ চলাকালে অসাবধানতাবশত ইয়ানুরের হাতে থাকা একটি রড পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মূল লাইনের তারের সংস্পর্শে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।”
পরে স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
