Published : 03 Jun 2026, 05:55 PM
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সাপের ছোবলে চার বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের নাদাগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়ন পরিষদের সদস্য ওয়াসিম উদ্দিন জানিয়েছেন।
নিহত হুমায়রা আক্তার নাদাগাড়ী গ্রামের স্বপন মিয়ার মেয়ে।
ইউপি সদস্য ওয়াসিম উদ্দিন বলেন, দুপুরে শোবার ঘরে বিছানার উপর বসে মোবাইলে ভিডিও দেখছিল হুমায়রা। তার বাবা-মা বাইরে কাজ করছিলেন। এ সময় বিষধর একটি সাপ হুমায়রাকে ছোবল দিলে চিৎকার দেয়।
চিৎকার শুনে শিশুটির দাদা এগিয়ে গেলে তাকে একটি সাপ ছোবল দিয়েছে বলে জানায়। পরে পরিবারের লোকজন তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা আবু রায়হান, হাসপাতালে আনার আগেই শিশুটি মৃত্যু হয়। পরে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।