১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে নছিমন খাদে পড়ে চালক নিহত

এ সময় নছিমনে থাকা আরও দুইজন গুরুতর আহত হন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2026, 01:13 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

গোপালগঞ্জে নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছে। এ সময় নছিমনে থাকা আরও দুইজন গুরুতর আহত হন।

শনিবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের কংশুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বৌলতলী পুলিশ ফাড়ির এসআই মো. শামিম আল মামুন। 

নিহত চালক বিপ্লব বিশ্বাসের বয়স ৩০ বছর। 

এসআই মামুন বলেন, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা নছিমনটি কংশুর বাসস্ট্যান্ড মসজিদ মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় নছিমন চালক বিপ্লব ঘটনাস্থলে মারা যায় । 

এ ঘটনায় নসিমনে থাকা দুইজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।