Published : 12 Jan 2026, 10:41 AM
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে একজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার বিকালে মাটিরাঙ্গা ইউনিয়নের ওয়াছুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান।

মাহমুদুর রহমান বলেন, অবৈধভাবে পাহাড় কাটা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ০৬ (খ) ধারায় এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ ধ্বংসকারী অবৈধ পাহাড় কাটা রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানান তিনি।