খাগড়াছড়িতে বাড়িতে একা পেয়ে গৃহবধূকে ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার
গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার মেরুং ইউনিয়নের একটি পাড়া থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া জানান।
গ্রেপ্তার ব্যক্তির নাম হোসেন মিয়া।
মামলার বরাতে পুলিশ জানায়, সকালে গৃহবধূর স্বামী বাড়ি ছিলেন না। তখন বাড়িতে একা পেয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটে।
ওসি জাকারিয়া বলেন, গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। হোসেন মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।
