১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ফোর লেনের কাজের সময় পাইপলাইন ছিদ্র, গ্যাস সরবরাহ বন্ধ

এস্কেভেটরের আঘাতে বাখরাবাদের গ্যাস সঞ্চালন লাইনের ছয় ইঞ্চি পাইপ লাইন ছিদ্র হয়ে গ্যাস বের হওয়া শুরু করে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 08:40 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

ব্রাহ্মণবাড়িয়ায় সংযোগ লাইন ছিদ্র হয়ে যাওয়ায় গ্যাসের সরবরাহ বন্ধ রেখেছেন বাখারাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এতে জেলা শহরের আবাসিক-বাণিজ্যিক গ্রাহকরা দুর্ভোগে পড়েছেন। 

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে পৌরশহরের উলচাপাড়ায় চার লেন মহাসড়কের নির্মাণকাজের সময় এস্কেভেটরের আঘাতে এ ঘটনা ঘটে বলে জানান কোম্পানির ব্রাহ্মণবাড়িয়ার প্রকৌশলী মো. শফিকুল হক।

তিনি বলেন, এস্কেভেটরের আঘাতে শহরের উলচাপাড়া এলাকায় বাখরাবাদের গ্যাস সঞ্চালন লাইনের ছয় ইঞ্চি পাইপ লাইন ছিদ্র হয়ে গ্যাস বের হওয়া শুরু করে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন বিষয়টি বাখরাবাদ কর্তৃপক্ষকে অবগত করলে কারিগরি দল সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে। 

পরে সংযোগ লাইন মেরামত করতে সদর উপজেলার ঘাটুরা এলাকায় থাকা গ্যাস সঞ্চালন লাইন বন্ধ করে দেয় বাখরাবাদ কর্তৃপক্ষ। 

প্রকৌশলী শফিকুল আরও বলেন, গ্রাহকদের ভোগান্তির কথা ভেবে কারিগরি দল দ্রুত মেরামত কাজ শুরু করেছে। কাজ শেষ হতে কয়েক ঘণ্টা সময় লাগবে।

দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া পর্যন্ত চার লেন মহাসড়কে উন্নীতকরণের কাজ চলমান রয়েছে। প্রায় ৫১ কিলোমিটার দৈর্ঘে্যর  সড়কটিতে প্রকল্পের কাজ করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।