বন্যহাতি রক্ষায় শেরপুর সীমান্তে মাইকিং
স্থানীয়দের সচেতনতা বাড়ানোর এ কর্মসূচি অব্যাহত থাকবে, বলছে ময়মনসিংহ বন বিভাগ।
শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার পাহাড়ি এলাকায় বন্যহাতি রক্ষায় মানুষের সচেতনতা বাড়াতে মাইকিং করা হয়েছে।
বন বিভাগের এ মাইকিংয়ে বলা হয়, সবাই যেন বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন মেনে চলেন এবং অন্যকে মানতেও উৎসাহ জোগান। হাতি হত্যা করা যে দণ্ডনীয়, সেটাও ছিল মাইকিংয়ে।
ময়মনসিংহ বন বিভাগ বলছে, রোববার শুরু হওয়া এ কর্মসূচি অব্যাহত থাকবে।
মাইকিংয়ে বলা হয়, হাতির বিচরণক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি বা অন্যকোনো উপায়ে হাতি হত্যা করা দণ্ডনীয়। কেউ হাতি হত্যার সঙ্গে জড়িত থাকলে জেল-জরিমানা করা হবে।
