গোপালগঞ্জে কুকুরের ধাওয়ায় নর্দমায় পড়ে শিশুর মৃত্যু
স্বজনরা জানায়, স্কুল থেকে বাসায় ফেরার পথে রাস্তার পাশে থাকা একটি কুকুর সোহাগীকে তাড়া করে।
গোপালগঞ্জ শহরে কুকুরের ধাওয়ায় নর্দমায় পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে শহরের মৌলভীপাড়ায় এ ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসক অমিত সরকার জানান।
নিহত সোহাগী চৌধুরী (১২) মৌলভীপাড়ার আব্দুল হামিদ চৌধুরীর মেয়ে। সে মৌলভীপাড়ার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
স্বজনরা জানায়, স্কুল থেকে বাসায় ফেরার পথে রাস্তার পাশে থাকা একটি কুকুর সোহাগীকে তাড়া করে। এ সময় সে আতঙ্কিত হয়ে দৌড়ে পালাতে গিয়ে রাস্তার পাশের নর্দমায় পড়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসক অমিত সরকার বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
