১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল

সজিবুর রহমান সজিবকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2026, 02:49 PM

Updated : 16 Sep 2026, 05:11 PM

নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সজিবুর রহমান সজিবকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার জায়গায় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন ফখরুল ইসলাম।

মঙ্গলবার সকালে নোয়াখালী জেলা ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফখরুল ইসলামকে নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি করার বিষয়টি জানানো হয়।

জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. মহসিন রিয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী ফখরুল ইসলামকে নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে গত ৪ অগাস্ট পৃথক এক বিজ্ঞপ্তিতে দায়িত্বে অবহেলার কারণে নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সজিবুর রহমান সজিবকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।