জামালপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক
তার কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড কার্তুজ, দুটি চাপাতি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক যুবককে আটক করেছে যৌথবিহিনী।
বুধবার রাত ২টার দিকে আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ অভিযান চালায় হয়।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আটক মো. নাইমকে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয় বলে থানার ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া জানিয়েছেন।
২০ বছর বয়সী নাইম ওই দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
অভিযানের সময় তার কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড কার্তুজ, দুটি চাপাতি ও চারটি মোবাইল ফোন যৌথবাহিনী উদ্ধার করেছে বলে ওসি বাচ্চু মিয়া জানিয়েছেন।
তিনি বলছেন, নাইমের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনী প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
