১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে ‘অগ্নিবীনা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল, বিকল্প পথে ট্রেন চলাচল

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তঃনগর ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায় বলে জানায় রেলওয়ে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2026, 04:32 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ‘অগ্নিবীনা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। তবে এক নম্বর লাইন দিয়ে ঢাকার সঙ্গে ময়মনসিংহের ট্রেন চলাচল চালু রয়েছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনের আউটের এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তঃনগর অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে যায়। ট্রেনটির চালক, পরিচালক ও রেলওয়ের কর্মীরা ইঞ্জিনের ত্রুটি সাড়ানোর চেষ্টা করছেন।

ওসি আকতার হোসেন বলেন, ঘটনার সোয়া এক ঘণ্টা পর ইঞ্জিন গফরগাঁও স্টেশনে নিয়ে মেরামতেন কাজ চলছে। 

এ ঘটনা পর গফরগাঁও স্টেশনের এক নম্বর লাইনে দিয়ে ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।