২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

জামালপুরে ট্রেনের ধাক্কায় বাক প্রতিবন্ধী যুবক নিহত

বাজার থেকে বাড়ি ফেরার পথে ঢাকাগামী কমিউটার ট্রেন তাকে ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।

জামালপুরে ট্রেনের ধাক্কায় বাক প্রতিবন্ধী যুবক নিহত
জামালপুর শহরের কাচারীপাড়া বটতলা এলাকায় ট্রেনে ধাক্কায় বাক প্রতিবন্ধী রবিন মিয়া নিহত হয়েছেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2025, 06:58 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

জামালপুর সদর উপজেলায় ট্রেনে ধাক্কায় বাক প্রতিবন্ধী এক যুবক নিহত হয়েছেন। 

শনিবার দুপুরে শহরের কাচারীপাড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জামালপুর রেলওয়ে থানার ওসি মো. রবিউল ইসলাম। 

নিহত রবিন মিয়া (৩০) শহরের বাগেরহাটা গ্রামের ছহির আহম্মেদের ছেলে। 

ওসি রবিউল ইসলাম বলেন, জন্মের পর থেকেই রবিন কথা বলতে পারে না, কানেও শুনতেন না। বটতলা বাজারে মাছ ব্যবসায়ীদের সহযোগী হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি।

দুপুরে বাজারে কাজ শেষে রেললাইনের পাশ দিয়ে বাড়ি যাবার পথে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। রবিন প্রতিবন্ধী ছিলেন বলে জানান তার স্ত্রীও।

এ ব্যাপারে আইনি পদক্ষেপ শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি রবিউল ইসলাম।