১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুক্তরাজ্যে আহমদীয়া মুসলিম জামা’তের বার্ষিক জলসা

বিশাল এ সম্মেলনে আহমদীয়া জামা’তের প্রায় ‘৪৭ হাজার’ অনুসারী অংশ নেন।

যুক্তরাজ্যে আহমদীয়া মুসলিম জামা’তের বার্ষিক জলসা
যুক্তরাজ্যে আহমদীয়া মুসলিম জামা’তের ৫৯তম বার্ষিক জলসা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2025, 09:20 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে যুক্তরাজ্যে হয়ে গেল আহমদীয়া মুসলিম জামা’তের ৫৯তম বার্ষিক জলসা।

বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় পতাকার সঙ্গে আহমদীয়া পতাকা উত্তোলন ও দোয়ার মাধ্যমে শুক্রবার জলসার উদ্বোধন করেন আহমদীয়া মুসলিম জামা’তের খলিফা হযরত মির্যা মাসরূর আহমদ (আই)।

আহমদীয়ার প্রায় ‘৪৭ হাজার’ অনুসারীর অংশগ্রহণে বিশাল এ সম্মেলন রোববার সন্ধ্যায় শেষ হয়েছে বলে আহমদীয়া জামা’ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিভিন্ন দেশে থাকা আহমদীয়া সদস্যরা ভিডিওকলে সেখানে অংশগ্রহণ করেন। বাংলাদেশের আহমদীয়া ন্যাশনাল আমিরসহ প্রায় ৪০ সদস্য এবং পশ্চিমা বিশ্বে বসবাসকারী প্রায় দুই শতাধিক প্রবাসী বাঙালি অংশ নেন।

জলসায় বক্তারা আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় মহানবী (সা.) এর আদর্শ, আল্লাহর অস্তিত্বের প্রমাণ ও আহমদীয়া মুসলিম জামা’তের অগ্রযাত্রা নিয়ে বক্তব্য দেন। জলসার দ্বিতীয় দিনের বক্তব্যে আহমদীয়া খলীফা বিশ্বব্যাপী আহমদীয়া মুসলিম জামা’তের কার্যক্রম ও সাফল্য তুলে ধরেন। গত একবছরে বিভিন্ন ধর্ম গোষ্ঠী থেকে ২ লাখ ৪৯ হাজার ৪০৮ জন নতুন করে আহমদীয়া মুসলিম জামা’তে অন্তর্ভুক্ত হওয়ার তথ্য দেন তিনি।

বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করেন আহমদীয়া খলিফা।