১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘জুলুমবাজ’ শাসক পরাজিত হয়েছে: মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা

যুক্তরাষ্ট্রে তিন দিনের বার্ষিক সম্মেলন করেছে সংগঠনটি।

‘জুলুমবাজ’ শাসক পরাজিত হয়েছে: মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা
বক্তব্য দিচ্ছেন হারুন ও. রশীদ।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2024, 12:08 AM

Updated : 10 Sep 2026, 12:14 PM

বাংলাদেশে জুলুমবাজ শাসক পরাজিত হয়েছে। এর পেছনে ছিলো ছাত্র-জনতার আত্মত্যাগ। তারা অন্যায়, অবিচার, অবিবেচকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলো বলেই একটি জুলুমবাজ সরকারের দ্রুত পতন সম্ভব হয়েছে।

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের পথ ধরে শেখ হাসিনা সরকারের পতনে সন্তোষ প্রকাশ করে এমন বক্তব্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রে প্রবাসীদের সংগঠন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা) তিন দিনের বার্ষিক সম্মেলনে।

ইসলাম শান্তি ও মানবতার জন্য ন্যায়বিচার স্লোগানে শনিবার দেশটির পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এ সম্মেলনের সমাপনি অনুষ্ঠান করেন তারা।

সম্মেলনে আয়োজক সংগঠনের জাতীয় কমিটির সভাপতি হারুন ও. রশিদ বলেন, অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখলকারী শেখ হাসিনাকে ক্ষমাতচ্যুত করায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ধন্যবাদ। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো। আন্দোলনে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিবাদন।

নিজেদের সংগঠনকে অরাজনৈতিক দাবি করে হারুন ও. রশিদ আরও বলেন, মুনা আমেরিকার একটি দাওয়াতি ও সামাজিক সংগঠন। এই সংগঠনকে ১৯৯০ সালে নিউ ইয়র্ক স্টেটে কর্পোরেশন ভুক্ত করা হয়। বর্তমানে মুনা আমেরিকার ৪৮টি স্টেটে কর্মতৎপরতা পরিচালনা করছে।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আবুল কালাম আজাদ বাশার, দেলোয়ার হোসাইন, ইয়াসির কাধি, ওমর সুলেমান, সিরাজ ওয়াহহাজ, হুসাইন কামানি, পেনসেলভেনিয়া স্টেট সিনেটর নিখিল সাবা এবং মূলধারার রাজনীতিবিদ তারেক খান প্রমুখ।