১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাব পেল নতুন নেতৃত্ব

সভাপতি হিসেবে কাজী মোহাম্মদ শামীম ও সাধারণ সম্পাদক হিসেবে এম এ সালাম নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ২৪

আনোয়ার হোসেন মামুন, কাতার থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2025, 10:39 PM

Updated : 26 Aug 2026, 11:34 AM

পারস্য উপসাগরের দেশ কাতারে বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ প্রেস ক্লাব, কাতার’ নতুন কমিটি গঠন করেছে।

২০২৫-২৬ মেয়াদের জন্য এ কমিটিতে সভাপতি হিসেবে কাজী মোহাম্মদ শামীম এবং সাধারণ সম্পাদক হিসেবে এম এ সালাম নির্বাচিত হয়েছেন।

শনিবার রাতে দোহায় একটি রেস্তোরাঁয়ে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন মামুন কমিটি ঘোষণা করেন।

কমিটিতে পদ পাওয়া অন্যান্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক সজল মালাকার, সহ সভাপতি গোলাম মাওলা আকাশ ও প্রচার সম্পাদক রিয়াজ হোসেন সাদ্দাম। কার্যকরী সদস্য হিসেবে আছেন ইউসুফ পাটোয়ারী লিংকন ও আনোয়ার হোসেন মামুন।

নবনির্বাচিত কমিটি শীঘ্রই একটি পরিচিতি সভার আয়োজন করবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।