১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্যারিসে ‘বিকশিত নারী সংঘের’ একযুগ পূর্তি উদযাপন

আয়োজনে ছিল আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিডিনিউজ২৪

ফ্রান্স প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2025, 11:02 AM

Updated : 26 Aug 2026, 02:11 PM

নারী অধিকার ও প্রবাসী সমাজে নারীর অংশগ্রহণ বাড়াতে গঠিত সংগঠন ‘বিকশিত নারী সংঘ’ প্যারিসে তাদের একযুগ পূর্তি উদযাপন করেছে।

রোববার প্যারিসের লা কর্নভের বিডি কমিউনিটি হলে এ আয়োজনে ছিল আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

‘আমরা নারী, আমরা পারি’ শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, “অতীতে নারী ছিল অধিকারবঞ্চিত, কিন্তু সময়ের ধারায় নারী তার ন্যায্য অধিকার ফিরে পেয়েছে এবং সক্ষমতার প্রমাণ রেখেছে।” 

বক্তাদের মতে, আগামীর শান্তিপূর্ণ পৃথিবী নির্মাণে নারী-পুরুষের যৌথ প্রচেষ্টা অপরিহার্য। রাষ্ট্র ও সমাজের উন্নয়নে নারী ও পুরুষকে সমানভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভানেত্রী সৈয়দা তৌফিকা সাহেদ। 

অতিথি ছিলেন ঢাকা অ্যাসোসিয়েশন ফ্রান্সের আহ্বায়ক আহসানুল হক বুলু, উপদেষ্টা সিরাজুল ইসলাম মিয়া, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, ফ্রান্স ট্রিবিউনের সম্পাদক শাবুল আহমেদ, ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখুঞ্জী, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন ও মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ। 

অনুষ্ঠানে প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য বেশ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। 

তাদের মধ্যে ছিলেন সাংবাদিক আবু মামুন আজাদ, নারী উদ্যোক্তা ফিরোজা বেগম, রুবীনা বেগম, বিউটি চৌধুরী, সংগীতশিল্পী জয়িতা বরুয়া ও মৌসুমী চক্রবর্তী, নৃত্যে শরিফুল ইসলাম এবং শিক্ষায় বদরুল বিন হারুনসহ কয়েকটি প্রবাসী সংগঠন ও ব্যবসায়িক প্রতিষ্ঠান।