১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিক্ষায় সহযোগিতা: রোমানিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের এমওইউ সই

এর আওতায় পেট্রোলিয়াম-গ্যাস ইউনিভার্সিটি অব প্লোয়েস্ত প্রতিবছর পিএইচডি ও মাস্টার্সে বাংলাদেশের ছয় থেকে ১০ জনকে বৃত্তি দেবে।

শিক্ষায় সহযোগিতা: রোমানিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের এমওইউ সই
ছবি: দূতাবাসের ফেইসবুক পেইজ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2025, 11:35 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

শিক্ষা খাতে পারষ্পরিক সহযোগিতার বিষয়ে রোমানিয়ার পেট্রোলিয়াম-গ্যাস ইউনিভার্সিটি অব প্লোয়েস্তের সঙ্গে বাংলাদেশের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা জানিয়েছে বুখারেস্টের ঢাকা দূতাবাস।

বৃহস্পতিবার দূতাবাস প্রাঙ্গণে এ সমঝোতা স্মারক সই হয় বলে দূবাতাসের ফেইসবুক পেইজে বলা হয়েছে। 

পেট্রোলিয়াম-গ্যাস ইউনিভার্সিটি অব প্লোয়েস্তের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সহযোগী অধ্যাপক আলিন দিনিতার। 

চুক্তিতে বাংলাদেশের পক্ষে রাষ্ট্রদূত শাহনাজ গাজী ও পেট্রোলিয়াম-গ্যাস ইউনিভার্সিটি অব প্লোয়েস্তের পক্ষে দিনিতা সই করেন।  

অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি শেখ কৌশিক ইকবাল।

দূতাবাস বলছে, এ সমঝোতা স্মারকের মধ্য দিয়ে বাংলাদেশ ও রোমানিয়ার মধ্যে শিক্ষা খাতে সহযোগিতা বিনিময়ের একটা কাঠামো তৈরি হলো। 

এ স্মারকের অংশ হিসেবে পেট্রোলিয়াম-গ্যাস ইউনিভার্সিটি অব প্লোয়েস্ত তাদের প্রকৌশলীর ক্যাম্পাসগুলোতে পিএইচডি ও মাস্টার্স প্রোগ্রামে প্রতিবছর বাংলাদেশের ছয় থেকে ১০ জনকে বৃত্তি দেবে।  

এসব বৃত্তিতে টিউশন ফি, আবাসন ও আংশিক খাবার ভাতা অন্তর্ভুক্ত থাকবে বলেও দূতাবাসের পক্ষে বলা হয়েছে।