১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের সপ্তম বর্ষপূর্তি

মেলার প্রাঙ্গণ সাজানো ছিল দেশীয় শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যবাহী পণ্যের সমারোহে।

বিডিনিউজ২৪

আমিনুল হক খোকন, দুবাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2025, 06:35 AM

Updated : 26 Aug 2026, 02:25 PM

সংযুক্ত আরব আমিরাতে নিজেদের সপ্তম বর্ষপূর্তি উদযাপন করেছে প্রবাসী নারীদের সংগঠন ‘বাংলাদেশ লেডিস ক্লাব’।

শনিবার বিকেলে দেশটির আজমান প্রদেশের উম্মে আল মুমিনিন ওমেনস অ্যাসোসিয়েশনে আনন্দ-উচ্ছ্বাস আর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই মিলনমেলা। 

সংগঠনের এই বার্ষিকী উদযাপনে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে প্রবাসী বাংলাদেশি নারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত হন।

তন্বী সাবরিন ও মহিউদ্দিন টিটুর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন লাবণ্য আদিল। 

অতিথি ছিলেন উপদেষ্টা শরিফা সৈনিক, নুসরাত সামী, ফাতিমা আহাদ, লিজা হোসাইন, সহ-সভাপতি শারমিন রাখী, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, সাংগঠনিক সম্পাদক মহেসিনা সুলতানা তানিয়া, নাসরিন সুলতানা, নাজমুন নাহার বুবলী ও নাজ নাজমা। 

সভাপতি লাবণ্য আদিল বলেন, “ব্যস্ত প্রবাস জীবনে আমরা শুধু আনন্দ-বিনোদনের জন্য অনুষ্ঠান করি না। আমরা চাই, আমাদের এই ক্লাব প্রবাসে বাংলাদেশের নারীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হোক, যেখানে তারা একে অপরের পাশে দাঁড়াবে এবং দেশের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবে।” 

অনুষ্ঠানের ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও উদ্যোক্তাসহ ২৫ জনকে সম্মাননা দেওয়া হয়। তারপর ক্লাবের পক্ষ থেকে ৭ বছর পূর্তির কেক কাটা হয়। এই আয়োজনে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, লোকনৃত্য, কবিতা আবৃত্তি ও নানা ধরনের খেলাধুলা। 

মেলার প্রাঙ্গণ সাজানো ছিল দেশীয় শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যবাহী পণ্যের সমারোহে। বিভিন্ন স্টলে ছিল জামদানি, কাতান, হাতে আঁকা শাড়ি, সালোয়ার কামিজ এবং দেশীয় হস্তশিল্পের সংগ্রহ। ছিল হরেক রকমের পিঠা-পুলি ও ঐতিহ্যবাহী লোকখাবারের স্টল।