Published : 23 Sep 2025, 11:09 AM
মহালয়া উপলক্ষ্যে বর্ণাঢ্য উৎসব করেছে সংযুক্ত আরব আমিরাতের আজমানে প্রবাসীদের সংগঠন ‘প্রবাসী সনাতনী ঐক্য পরিষদ’।
রোববার দিনব্যাপী এ আয়োজনে সংগঠনের লোগো উন্মোচন, স্মারকগ্রন্থ প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি করেন তারা।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অজিত কুমার রায়, অনুষ্ঠান পরিচালনা করেন উত্তম কুমার সরকার।
অনুষ্ঠানে উপদেষ্টা রঞ্জন মজুমদার, বিশ্বনাথ দে, অসীম কুমার ভট্টাচার্য, প্রদীপ কুমার রায় চৌধুরী, দিনোবন্ধু তালুকদার ও রাজু চৌধুরী উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন অদুল কান্তি চৌধুরী, অনিতা চৌধুরী ও মৃনাল কান্তি চৌধুরী।
বক্তারা বলেন, “মহালয়া দুর্গোৎসবের একটি অপরিহার্য অংশ। পুরাণ মতে, এই দিনে দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। দেবী শক্তির আবাহনের মধ্য দিয়েই শারদীয় দুর্গোৎসবের সূচনা হয়। তাই মহালয়া কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সনাতন ধর্মালম্বীদের জন্য আবেগ, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার এক বিশেষ মুহূর্ত।”
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনা করেন স্বর্ণালী ঘোষ। নৃত্য পরিচালনা করেন মিতা হায়িত ও সঞ্চিতা রায়। সংগীত পরিচালনা করেন শিমুল দেবনাথ। চণ্ডীপাঠে ছিলেন শুভ ব্যানার্জি।
সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন সুমনা দাশ, স্নিগ্ধা সরকার তিথি, মিতা সাহা, পাপড়ি মল্লিক, রুমকি সরকার, অনামিকা সাহা, কলি মজুমদার, বীথি সেন, প্রমীলা সেন, পূজা এইচ, দ্বীপ দেবনাথ, শিপন কর্মকার, সঞ্জয় সরকার, রিংকু সরকার ও শিবলু দাশ। যন্ত্রসংগীতে ছিলেন বাবু অজিত রায়, শিমুল দেবনাথ, বাপ্পারাজ নাথ ও ওম সরকার।
আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গোৎসব শুরু হবে। তবে মহালয়া থেকেই মূলত দুর্গাপূজার আগমনধ্বনি বেজে ওঠে। এ উপলক্ষ্যে ‘প্রবাসী সনাতনী ঐক্য পরিষদ’ আজমান প্রদেশে চণ্ডীপাঠ, চণ্ডীপূজা ও বিশেষ পূজার মধ্য দিয়ে মহালয়ার ঘট স্থাপন করেছে।