১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত আমিরের সঙ্গে ডেনিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

“বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে ডেনমার্কের সার্বিক সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করেছেন জামায়াত আমির।”

জামায়াত আমিরের সঙ্গে ডেনিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার মঙ্গলবার জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাত করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2025, 08:30 PM

Updated : 26 Aug 2026, 02:28 PM

জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাত করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার।

মঙ্গলবার সকালে বসুন্ধরায় আমিরে কার্যালয়ে যান রাষ্ট্রদূত। তার সঙ্গে ছিলেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মি. অ্যান্ডার্স বি কার্লসেন।

জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে ডেনমার্কের সার্বিক সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করেছেন জামায়াত আমির।

“এছাড়া বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা কীভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়।”

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, আমির জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা. মাহমুদুল হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।