১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সংস্কার প্রস্তাব দিল নেজামে ইসলাম পার্টি

সবমিলিয়ে এখন পর্যন্ত ২১টি দল মতামত জমা দিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2025, 02:40 PM

Updated : 26 Aug 2026, 12:20 PM

সংস্কার প্রশ্নে নিজেদের মতামত জাতীয় ঐকমত্য কমিশনের হাতে তুলে দিল নেজামে ইসলাম পার্টি । 

সোমবার জাতীয় সংসদ ভবনে কমিশন কার্যালয়ে লিখিত প্রস্তাব জমা দেয় দলটির সচিব আবু তাহের খান নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। 

সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরির লক্ষ্যে গত ১৫ ফেব্রুয়ারি ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়।

প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর ৩৮টি রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানছে ঐক্য কমিশন। এরপর দলগুলোর সঙ্গে বসে তাদের মতামতের বিষয়ে আলোচনা করছে কমিশন।

বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ ২১টি রাজনৈতিক দল ইতোমধ্যে মতামত দিয়েছে বলে জানিয়েছে কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী।

সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে গত ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। ইতোমধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, বাংলাদেশ লেবার পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে আলোচনা করেছে কমিশন। ঈদের পরে বাকি দলগুলোর সঙ্গে সংলাপের কথা রয়েছে।