০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ সন্ধ্যায়

এর আগে বৃহস্পতিবার সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ সন্ধ্যায়
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2026, 12:28 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে রোববার সাক্ষাৎ করবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

তার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল এদিন সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রধান উপদেষ্টার দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।”

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই সাক্ষাৎ হয়। সে সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমান।