২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

তারেক রহমান সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ: মেয়ের ফেইসবুক পোস্ট

“গভীর ভালোবাসা ও দেশপ্রেম তাকে এখনকার অবস্থানে নিয়ে এসেছে,” বলেন জাইমা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2026, 07:22 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

বাবা তারেক রহমানের সঙ্গে ছোটবেলার ছবি পোস্ট করে তার গুণের বর্ণনা দিলেন মেয়ে জাইমা রহমান।

শুক্রবার নিজের ফেইসবুক পেইজে জাইমা লেখেন, “ছোটবেলায় আমাদের সকলের মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তারাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ।

“আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব্যক্তি যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।”

দেশ ও দেশের জনগণের প্রতি তারেক রহমানের গভীর ভালোবাসা ও দেশপ্রেম তাকে এখনকার অবস্থানে নিয়ে এসেছে বলে মন্তব্য করেন জাইমা। 

তিনি লেখেন, “আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তার এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তার মধ‍্যে থাকা অসাধারণ গুণাবলিই তাকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।”