১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

“বৈঠকে বাংলাদেশের সংসদ নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি, বাক স্বাধীনত ও টেকসই গণতন্ত্র নিয়ে আলোচনা হয়,” বলা হয় জামায়াতের বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2025, 06:23 PM

Updated : 26 Aug 2026, 02:27 PM

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে দেখা করেছেন জার্মানির রাষ্ট্রদূত রুডিগা লৎস।

রোববার সকালে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ হয় বলে জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

সেখান লৎসের সঙ্গে ছিলেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আনজা কারস্টেন এবং পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিরের সঙ্গে রাষ্ট্রদূতে বৈঠকে বাংলাদেশের জাতীয় নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি, বাক স্বাধীনত ও টেকসই গণতন্ত্র নিয়ে আলোচনা হয়েছে। 

জামায়াতের আমির আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে জার্মানির সহায়তা চান বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়। 

সাক্ষাতে জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান ও ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল থানা জামায়াতের আমির এসএম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।