০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়

দেশে এটিই হবে তাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়
গত বছরের ১৩ জুন লন্ডনে মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। ছবি: পিআইডি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2026, 01:38 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের সাক্ষাৎ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় সরকারপ্রধানের সঙ্গে বিএনপি চেয়ারম্যানের বৈঠক হবে।

এ বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে কোনো ধারণা দেননি ওই কর্মকর্তা।

এর আগে গত বছরের ১৩ জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক করেন বিএনপি নেতা তারেক রহমান।

ওই বৈঠকের পরই ‘প্রস্তুতি শেষ হলে’ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল।

এর আগে বিএনপিসহ বেশ কয়েকটি দল ডিসেম্বরের মধ্যে ভোট আয়োজনের জোরালো দাবি তোলে। তবে গত বছরের কোরবানি ঈদের আগের দিন ৬ জুন জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছিলেন।

যুক্তরাজ্যে দেড় দশকের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারের দেশে ফেরেন তারেক রহমান। বিমানবন্দরে নেমেই তিনি নিরাপত্তাসহ সার্বিক সহায়তার জন্য প্রধান উপদেষ্টাকে ফোনে ধন্যবাদ জানান।

এরপর ৩১ ডিসেম্বর জাতীয় সংসদ প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের সাক্ষাৎ হয়। তবে বিএনপি নেতা তারেক রহমানের দেশে ফেরার পর সন্ধ্যাতেই হবে সরকারপ্রধানের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

ঢাকায় নেমেই ইউনূসকে তারেকের ফোন, দিলেন ধন্যবাদ

প্রস্তুতি শেষ হলে নির্বাচন ফেব্রুয়ারিতে: ইউনূস-তারেক বৈঠকের পর যৌথ ঘোষণা

লন্ডনে তারেক ও ইউনূসের দেড় ঘণ্টার বৈঠক