জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে জামায়াতের কর্মসূচি
সাত দফা বাস্তবায়নে লক্ষ্যে ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে জামায়াত।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাইয়ের প্রথম দিন থেকে টানা কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
দলটির এই কর্মসূচি ৮ অগাস্ট পর্যন্ত চলবে।
শনিবার দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯ জুলাই দলের সাত দফা বাস্তবায়নের লক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ জামায়াত।
অন্য কর্মসূচির মধ্যে আছে-
>> ১ জুলাই গণঅভ্যুত্থানে শহিদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান।
>> ২-৪ জুলাই দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ।
>> ৮-১৫ জুলাই জামায়াত নেতারা শহিদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় ও দোয়া মাহফিল।
>> ১৬ জুলাই রংপুরে ‘শহীদ’ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
>> ১৯ জুলাই জামায়াত-ঘোষিত সাত দফা বাস্তবায়নের উদ্দেশ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ।
>> ২০-২৪ জুলাই গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য ও গণ-প্রত্যাশা পূরণের লক্ষ্যে সেমিনার-সিম্পোজিয়াম।
>> ২৫-২৮ জুলাই গণঅভ্যুত্থানের ওপর ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
>> ২৯-৩০ জুলাই নারী ও ছাত্রীদের উদ্যোগে আলোচনা সভা।
>> ১ আগস্ট ছাত্রদের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী, দেশব্যাপী গণমিছিল।
>> ৬-৮ আগস্ট সাংবাদিক-শিক্ষক-চিকিৎসক-আইনজীবী-প্রকৌশলী ও ‘আলেম-ওলামাদের’ উদ্যোগে আলোচনা সভা।
২০২৪ সালের ১ জুলাই সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়, যার পরিণতিতে গণঅভ্যুত্থানে সে বছর ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।
জুলাই অভ্যুত্থানে স্মরণে ইতোমধ্যে অন্তবর্তী সরকারও মাসব্যাপী কর্মসূচি নিয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি কর্মসূচি দিয়েছে।
