১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিএনপির প্রয়াত নেতা সানাউল্লাহ মিয়ার নামে আইনজীবী সমিতির হল

তিনি ২০২০ সালের ২৭ মার্চ চিকিৎসাধীন অবস্থায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে মারা যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2025, 10:17 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ও দলটির সাবেক আইন বিষয়ক সম্পাদক প্রয়াত সানাউল্লাহ মিয়ার নামে ঢাকা আইনজীবী সমিতির ভবনে হল উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার আইনজীবী সমিতির ভবনের চতুর্থ তলায় এ হল উদ্বোধন করা হয়। 

সানাউল্লাহ মিয়া ২০২০ সালের ২৭ মার্চ চিকিৎসাধীন অবস্থায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে মারা যান।

হল উদ্বোধনের আয়োজনে ঢাকা আইজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন, “আমরা মনে করেছিলাম, আমাদের নেতাকে আমরা হারিয়েছি। আজ মনে হচ্ছে, জীবিত সানাউল্লাহ মিয়ার চাইতে মৃত সানাউল্লাহ আরো বেশি শক্তিশালী। তার কর্ম সেটি প্রমাণ করেছে।”

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আহ্বায়ক খোরশেদ আলম বলেন, “সানাউল্লাহ মিয়া ছিলেন আইন অঙ্গনের একজন নিবেদিত প্রাণ।” 

ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বোরহান উদ্দিন বলেন, “আমার জীবদ্দশায় দুটি ভালো লাগার জিনিস দেখে গেলাম, হাসিনার বিদায় ও আইনজীবী সমিতিতে সানাউল্লাহ মিয়ার স্বীকৃতি।” 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানাউল্লাহ মিয়ার সহধর্মিণী রানু আক্তার, তিন সন্তান শফিকুর রহমান রানা, শিবলী রহমান ও সাবরিনা মিয়া, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম।