Published : 30 Mar 2026, 07:03 PM
দ্বিতীয়বারের মত অধিবেশনের কার্যক্রম দেখতে জাতীয় সংসদে এসেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।
সোমবার সংসদের ভিভিআইপি গ্যালারির প্রথম সারিতে বসে অধিবেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করতে দেখা যায় তাকে।
বিকাল ৩টায় অধিবেশন শুরু হলে তিনি সেখানে প্রবেশ করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, জাইমা রহমান বিকালে যখন অধিবেশন শুরু হয়েছে তখন থেকে আছেন। সংসদ অধিবেশনের প্রথম কর্মসূচি প্রশ্নোত্তর পর্ব দেখছেন তিনি।
এদিন অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানও রয়েছেন। প্রধানমন্ত্রীর পাশে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রয়েছেন।
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসে গত ১২ মার্চ। সেদিন মা জুবাইদা রহমানের সঙ্গে জাইমাও এসেছিলেন সংসদ দেখতে। ভিভিআিইপি গ্যালারিতে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করেছিলেন তারা।
সোমবার অধিবেশন চলাচালে জাইমাকে অধিবেশনের কার্যক্রম দেখার পাশাপাশি ল্যাপটপে কাজ করতে দেখা যায়।