মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির
ইফতারের পর অসুস্থবোধ করায় বুধবার রাতে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান।
বৃহস্পতিবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের কাছে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।
কেন্দ্রীয় প্রচার বিভাগের জ্যেষ্ঠ প্রচার-সহকারী মুজিবুল আলম বলেন, জামায়াতের আমির মির্জা আব্বাসের সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করেছেন।
শফিকুর রহমানের সঙ্গে ঢাকা মহানগর উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি এসএম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।
বুধবার ইফতারের পর মির্জা আব্বাস অসুস্থবোধ করলে রাতে তাকে এভারকেয়ারে নেওয়া হয়।
