Published : 19 Jan 2026, 03:01 PM
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কানাডার হাই কমিশনার অজিত সিং।
সোমবার সকালে তিনি গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে যান বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও উপদেষ্টা মাহাদী আমীন সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।
চেয়ারম্যানের দপ্তরের কর্মকর্তারা জানান, তারেক রহমানের সঙ্গে বিভিন্ন ‘স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে’ মতবিনিময় করেছেন কানাডার হাই কমিশনার।